মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর কথিত হত্যা রহস্য উদঘাটনের লক্ষ্যে কবর থেকে দেহাবশেষ উত্তোলনের যে অনুমতি দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত।
মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে পূর্বের ওই অনুমতি বাতিলের আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান।
মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম দেহাবশেষ উত্তোলনের পূর্বের আদেশ বাতিল চেয়ে আদালতে আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে আদালত অনুমতি প্রত্যাহার করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ সুষ্ঠু তদন্তের স্বার্থে সুরতহাল ও ময়নাতদন্তের জন্য দেহাবশেষ উত্তোলনের আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে আদালত অনুমতি দিয়েছিলেন।
তবে পরবর্তীতে বাদীপক্ষের আবেদনের ভিত্তিতে আদালত সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেহাবশেষ উত্তোলনের অনুমতি বাতিল করেন।
আরো পড়ুন: