দীর্ঘদিনের পরিবারিক ‘ঐতিহ্য’ ভেঙে দিয়েছিলেন রণবীর

দীর্ঘদিনের পরিবারিক ‘ঐতিহ্য’ ভেঙে দিয়েছিলেন রণবীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬ ১৮:৫৮

কাপুর পরিবারের কোনো সদস্যই যেখানে একবারে দশম শ্রেণি পাস করেনি। সেখানে রণবীর কাপুর একবারও ফেল না করে দশম শ্রেণি পাস করেছেন।

শুনতে অবাক লাগলেও সম্প্রতি, ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে মজার এ ঘটনা ভাগ করেছেন রণবীর কাপুর। 

অনুষ্ঠানে রণবীর জানান, তার দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিনটি কাপুর পরিবারের জন্য ছিল ঈদের আনন্দের মতো। অভিনেতা যখন ক্লাস টেনের পরীক্ষা দেন, তখন তিনি ছিলেন আমেরিকায়। রেজাল্ট আনতে স্কুলে গিয়েছিলেন তার মা নীতু কাপুর। রণবীর পরীক্ষায় পেয়েছিলেন ৫৪.৩ শতাংশ নম্বর। 

রণবীর বলেন, ‘আমার পাস করার খবর শুনে ঠাকুমা এতটাই আনন্দ পেয়েছিলেন যে তার চোখে জল চলে এসেছিল। এর আগে কাপুর পরিবারের কেউ একবারে পাস করেনি। তাই আমি মজা করে বলি, আমিই কাপুর পরিবারের সবচেয়ে শিক্ষিত।’

রণবীরের পাস করার খবর ছড়িয়ে পড়তেই কাপুর বাড়িতে রীতিমতো এলাহী পার্টির আয়োজন করা হয়েছিল। এর পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রণবীর জানান, কাপুর পরিবারের দীর্ঘদিনের এক ‘ঐতিহ্য’ নাকি ভেঙে দিয়েছিলেন তিনি। 

অভিনেতার দাবি, তার আগে কাপুর পরিবারের কোনো সদস্যই না কি একবারও ফেল না করে এক টানে দশম শ্রেণির গণ্ডি পার হতে পারেননি। 

এদিকে শো-এর সঞ্চালক করণ জোহর অবাক হয়ে প্রশ্ন করেন, ‘এটাও সম্ভব? কাপুর পরিবারে কোনো দিন কেউ একবারও ফেল না করে দশম শ্রেণি পাস করেনি।’