শাড়ি প্রতারণা মামলায় মুখ খুললেন তানজিন তিশা

শাড়ি প্রতারণা মামলায় মুখ খুললেন তানজিন তিশা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬ ১৭:২২

দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে ২৭ হাজার টাকার শাড়ি সংক্রান্ত প্রতারণা মামলার বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তার দাবি, দীর্ঘ ১৪ বছরের পরিশ্রমে গড়ে তোলা ক্যারিয়ার একটি শাড়ির জন্য নষ্ট করার প্রশ্নই আসে না। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দেশের বিচারব্যবস্থার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে এবং আদালতে উপস্থিত হয়ে আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করবেন।

বৃহস্পতিবার  রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত আইকনিক অ্যাওয়ার্ড-এর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রথমবারের মতো প্রকাশ্যে এ বিষয়ে কথা বলেন তিশা।

অভিনেত্রী বলেন, ‘মডেলিং, নাটক সব মিলিয়ে এই ইন্ডাস্ট্রিতে আমি ১২-১৪ বছর ধরে কাজ করছি। যেদিন প্রথম ‘সোলজার’ সিনেমার শুটিং করি, তার পরদিনই আমার নামে লিগ্যাল নোটিশ আসে। কয়েকদিন পর মামলা হয়। আমার মনে হয়, কেউ যখন উপরে উঠতে শুরু করে, তখনই তাকে টেনে নামানোর চেষ্টা করা হয়।’

উল্লেখ্য, একটি অনলাইনভিত্তিক ফ্যাশন পেজের প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের শেষদিকে তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, ২৭ হাজার টাকা মূল্যের একটি শাড়ি প্রচারণার জন্য নিয়ে তিনি সেটির মূল্য পরিশোধ বা প্রতিশ্রুতি অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করেননি।

তিনি আরও বলেন, ‘আজ আমি মানুষের ভালোবাসায় যে জায়গায় পৌঁছেছি, সেখানে আসা সহজ ছিল না। দর্শকরা আমাকে অনেক ভালোবাসেন। তাই আমাকে নিয়ে সামান্য কোনো বিষয় ঘটলেও তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। আমি বিশ্বাস করি, আমি কী বলতে চেয়েছি, দর্শকরা তা বুঝতে পেরেছেন। আবারও বলছি, আমাদের দেশের আইনের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে।’'