খুলনায় জোড়া খুনের মামলায় সাত জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ইমামুল কবীর জীবন (পলাতক), রাজ (পলাতক), শহীদ শাহারিয়ার মিথুন, তুষার গাজী, সোয়েব সুমন (পলাতক), শাকিল (পলাতক) ও তুহিন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক এ তথ্য জানান।
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ০৩ জানুয়ারি নগরীর দৌলতপুরের দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে পারভেজ হাওলাদার নামের এক ব্যক্তিকে হত্যা করে। পারভেজকে বাঁচাতে গেলে এলাকাবাসীর ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। এ সময় সুপর্না সাহাসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।
হাসপাতালে নেওয়ার পর সুপর্না সাহাও মারা যান। এ ঘটনায় পারভেজের বাবা নিজাম উদ্দিন বাদি হয়ে ০৪ জানুয়ারি সাত জনকে আসামি করে মামলা করেন।
আরো পড়ুন: