ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫ ১৭:১৮

আপডেট: ২৯ অক্টোবর, ২০২৫ ১৭:২৬

গত ২৪ ঘণ্টায় সারাদেশে (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দু'জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬৪ জন ডেঙ্গু রোগী।  

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪৫ জন, খুলনা বিভাগে বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫১ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৬ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৬ জন ও সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) পাঁচজন রয়েছেন।             

একই সময়ে এক হাজার ৯০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবৎ মোট ৬৫ হাজার ৩১২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।         

চলতি বছরে এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৪২৮ জন। এর মধ্যে ৬১ শতাংশ পুরুষ ও ৩৮ শতাংশ নারী রয়েছেন। মৃত্যু হয়েছে মোট ২৭৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

বাসস।