শিরোনাম
প্রতিকী ছবি।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ২৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮০৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মোট ১ হাজার ২৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে দুটি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া, পাচ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলবার, একটি কার্তুজ, একটি গুলির খণ্ডিত অংশ ও একটি দেশীয় একনালা বন্দুক উদ্ধার করা হয়েছে।
বাসস।
আরো পড়ুন: