সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য আরও ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দিয়েছে সরকার।
রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার সলিসিটর মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২০২৪ সালের ০৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ০৮ অগাস্ট সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ১৩ অগাস্ট আইনজীবী আব্দুল জব্বার ভূঁইয়া, অনীক আর হক ও মোহাম্মদ আরশাদুর রউফকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার।
এরপর ২৮ অগাস্ট ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়া হয়।
বাসস।
আরো পড়ুন: