বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ

বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫ ২০:৩২

আপডেট: ৫ নভেম্বর, ২০২৫ ২০:৩৩

হাইকোর্টের বিচারপতি পদ থেকে মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ করা হয়েছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্তে হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার তাঁর পদের দায়িত্ব সঠিক ভাবে পালনে অযোগ্য হয়ে পড়েছেন বিধায় রাষ্ট্রপতি সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬)-এর বিধান অনুযায়ী বুধবার তাঁকে উক্ত পদ হতে অপসারণ করেছেন।

বাসস।