২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫ ১৭:২৫

২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে। আগামী বছর নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মোট ২৮টি।

এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার; এ জন্য মূল ছুটি হবে ১৭ দিন।