১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করা যাবে: ইসি

১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করা যাবে: ইসি
Photo: File

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫ ২০:৫৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পূর্বে আগামী ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তর বা মাইগ্রেশন আবেদন করা যাবে।

বৃহস্পতিবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল জামিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তর/মাইগ্রেশন আবেদন দাখিল করা যাবে। এজন্য আবেদন ফরম-১৩ যথাযথভাবে পূরণ করে স্ব-শরীরে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে। ফরমটি বপং.মড়া.নফ তে পাওয়া যাবে। 

উল্লেখ্য, আগামী ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।