সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (৮৩) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আবুল হাসান মাহমুদ আলী কিডনি জটিলতায় ভুগছিলেন এবং গত ১৩ দিন ধরে বারডেমের আইসিইউতে ভর্তি ছিলেন। রাতে ধানমন্ডির নিজ বাসার সামনে জানাজা শেষে বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
দিনাজপুর-৪ আসনের এই সাবেক সংসদ সদস্য শেখ হাসিনার মন্ত্রিসভায় দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, পরে ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নেন। তবে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তিনিও মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদ হারান।
আরো পড়ুন: