ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৪৮৮ জন

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৪৮৮ জন
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫ ১৭:১৬

সারাদেশে গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৮৮ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৩৪ জন, বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬৬ জন ও ঢাকা বিভাগে ৮৪ ও ময়মনসিংহ বিভাগে ৪৬ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৩০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬২ জন পুরুষ ও ১৪৫ জন নারী। একই সময়ে এই রোগটিতে আক্রান্ত হয়ে ৭৬ হাজার ৫১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।