ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু

ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫ ২০:৫৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঘুরকা নাহার এগ্রো মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক (৩২) উপজেলার চান্দাইকোণা ইউনিয়নের ডুমরাই গ্রামের বীরু শেখের ছেলে ও ফরিদুল ইসলাম (৩০) একই গ্রামের আকবর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে স্থানীয় সংসদ সদস্য প্রার্থী ভিপি আইনুল হকের কর্মসূচিতে যোগ দিতে সলঙ্গার দিকে যাচ্ছিলেন ওমর ফারুক ও ফরিদুল ইসলাম। পথিমধ্যে উপজেলার ঘুরকা নাহার এগ্রো মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে দু'জনই মারা যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন বলেন, 'এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

বাসস।