রাজশাহীর চারঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার দিকে চারঘাট-বানেশ্বর মহাসড়কের শিশুতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা গ্রামের মানছুর আলীর ছেলে মারুফ আহম্মেদ (১৭), একই গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল (৩০) এবং এসকে বাদল গ্রামের হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী (২৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে তিন বন্ধু চারঘাট বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারুফ ও শিমুল মারা যান। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তুহিনও মারা যান।
চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, 'নিহতদের লাশ পরিবারের সদ্যরা নিয়ে গেছেন।'
আরো পড়ুন: