পদ্মফুল তুলতে গিয়ে প্রাণ গেল ৪ বোনের

পদ্মফুল তুলতে গিয়ে প্রাণ গেল ৪ বোনের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫ ১৯:৫৭

আপডেট: ৯ নভেম্বর, ২০২৫ ১৯:৫৮

মেহেরপুর সদরে বিলে পদ্মফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন ভাইয়ের চার মেয়ের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার রাজনগর গ্রামে মসুরিভাজা বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সদর উপজেলার রাজনগর গ্রামের আব্দুস সামাদের বড় মেয়ে ফাতেমা (১৪) ও ছোট মেয়ে আফিফা (১০), ইসহাকের মেয়ে মিম (১৪) এবং সাহারুলের মেয়ে আলেয়া খাতুন (১০)। এদের মধ্যে ইসহাক শাহারুল ও আব্দুস সামাদের চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চার শিশু একসঙ্গে মসুরিভাজা বিলে শাপলা তুলতে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে চার শিশুর মরদেহ ভেসে উঠতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এ ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউদ্দিন বলেন, 'ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।'