রূপগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা আটক

রূপগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫ ১৮:২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি বাস্তবায়নে গোপন মিটিং চলাকালে চার যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের করাটিয়া এলাকায় হোম টাউন সিটির ভেতরে বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- ভোলাব ইউনিয়ন যুবলীগের ৮ নং ওয়ার্ডের সহ-সভাপতি আমির হোসেন (৪৫), ৮ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাফফার মোল্লা, তারাবো পৌর ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের রিফাত আহমেদ অমি ও ভুলতা ইউনিয়ন শ্রমীক লীগ নেতা সিরাজ মিয়া। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, 'আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রস্তুতি নিতে গোপন মিটিং চলাকালে হোম টাউন সিটির বালুর মাঠ থেকে চার জন যুবলীগ-ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। তারা দেশে নাশকতা সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির পরিকল্পনা করছিল। তারা প্রত্যেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল। তাদেরকে আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।'