শিরোনাম
রাজধানী ঢাকায় আবারও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ বাসে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের এক ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সূত্রাপুরে মালঞ্চ বাস পার্ক করা অবস্থায় ছিল। দুর্বৃত্তরা আগুন দিলে আমাদের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে, কীভাবে আগুন লেগেছে প্রাথমিক ভাবে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরও পড়ুন
⇒ রাজধানীতে গভীর রাতে যানবাহনে আগুন
⇒ এবার ধানমন্ডিতে বাসে আগুন
আরো পড়ুন: