রাজধানীতে গুলিতে এক ব্যক্তি নিহত

রাজধানীতে গুলিতে এক ব্যক্তি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫ ১৭:২৫

রাজধানীর বাড্ডায় গুলিতে মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোরে মধ্য বাড্ডার কমিশনার গলির একটি মেসের নিচতলায় এ ঘটনা ঘটে।

নিহত মামুনের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, 'কে বা কারা মামুন শিকদার নামের ওই ব্যক্তিকে গুলি করেন। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে কে বা কারা তাকে গুলি করেছে সেটি এখনো জানা যায়নি।'

তিনি বলেন, 'নিহত ব্যক্তি একজন শ্রমজীবী ছিলেন বলে জানা গেছে। ইতোমধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরার জন্য আমাদের বিভিন্ন টিম কাজ করছে। মামুন যে বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি সে বাসায় থাকতেন না। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'