বিচারকের বাসায় ঢুকে ছুরিকাঘাতে ছেলেকে হত্যা

বিচারকের বাসায় ঢুকে ছুরিকাঘাতে ছেলেকে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫ ১৮:১৪

রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তার ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন বিচারকের স্ত্রী। এ ঘটনায় ঘাতককে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত তাওসিফ রহমান সুমন (২০) রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। 

আহত তাওসিফের মা তাসমিন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, 'একজন নিহত হয়েছেন। নিহতের মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।'

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, 'ঘাতক আটক আছে। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।'