রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে দুটি ড্রাম থেকে অজ্ঞাত একজনের খণ্ডিত মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশ এসে ড্রাম দুটি খুলে এক পুরুষের খণ্ডিত মরদেহ দেখতে পায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর এ তথ্য জানান।
জানা যায়, দুটি নীল রঙের ড্রাম থেকে মরদেহ বের করা হয়। ড্রামের মধ্যে চাল ছিল এবং কালো পলিথিন দিয়ে মোড়ানো ছিল মরদেহের খণ্ডিত অংশ। খণ্ডিত মরদেহের গলা থেকে পা পর্যন্ত সবকিছুই আলাদা করা। মুখে দাড়ি রয়েছে। বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক ভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
শাহাদাত হোসেন নামের একজন ড্রাম দুটি খুলে মরদেহ বের করেন। তিনি বলেন, পুলিশ এসে ড্রাম খুলতে বললে আমি ড্রাম খুলি। এরপর দুটি ড্রাম খুলে একজনের একাধিক খণ্ডে খণ্ডিত মরদেহ বের করি।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে।
আরো পড়ুন: