ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫ ১৬:৫৫

রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। 

তিনি বলেন, 'ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।'