রাজধানীতে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা (ডিবি)। রাজধানীর একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- তৃণমূল জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম (৫০), গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সদস্য রুহল আমিন (৩৬), বাগেরহাটের মোংলা উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো. জাহিদুল ইসলাম (২৮), গাজীপুরের শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাথী আক্তার (২৮) ও ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কামাল হোসেন (৪৮)।
গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আরো পড়ুন: