হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫ ২০:৪২

আপডেট: ১৫ নভেম্বর, ২০২৫ ২২:২৭

রাজধানীর হাতিরঝিলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ‌খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। ‌তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।