ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিশেষ নির্দেশনা

ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিশেষ নির্দেশনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ১৬:৪৫

আপডেট: ১৬ নভেম্বর, ২০২৫ ১৬:৪৭

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর (শুক্রবার) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এ কারণে সেনানিবাসের রাস্তাসমূহে যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ নিম্নোক্ত স্থানে সর্বসাধারণের দেখার জন্য দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত রাখা হবে।

স্থানগুলো হলো- ঢাকায় সদরঘাট, চট্টগ্রামে নেভাল বার্থ/বিএন আরআরবি, খুলনায় নেভাল বার্থ/রকেট ঘাঁট, দিগরাজ নেভাল বার্থ/মোংলা বন্দর, বরিশালে বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁট ও চাঁদপুরে চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাঁট।