স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 'সোমবার ট্রাইব্যুনালে যে রায় হোক, তা কার্যকর হবে।'
রোববার দুপুর ২টার দিকে বরিশাল পুলিশ লাইন্সে আইন-শৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো কিংবা খুব মন্দ নয়, মাঝামাঝি পর্যায়ে শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে।'
তিনি বলেন, 'আগামী নির্বাচন কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।'
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'দেশে এখন সবাই নির্বাচনমুখী। আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক।'
আরো পড়ুন: