স্বয়ংক্রিয় ভাবে নিবন্ধিত হবে অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট

স্বয়ংক্রিয় ভাবে নিবন্ধিত হবে অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ১৭:৫২

১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট (বৈধ বা অবৈধ বা ডাটাবেইজে পাওয়া যায়নি) স্বয়ংক্রিয় ভাবে নিবন্ধিত হবে এবং তা নেটওয়ার্কে সচল থাকবে। এদিকে, আগামী ২৬ ডিসেম্বরের পর দেশে সব ধরনের অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্ক থেকে বন্ধ হয়ে যাবে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এক বার্তায় বিটিআরসি জানায়, 'আগামী ১৬ ডিসেম্বরে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেমটি চালু হতে যাচ্ছে। ১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সকল মোবাইল হ্যান্ডসেট (বৈধ বা অবৈধ বা ডাটাবেইজে পাওয়া যায়নি) স্বয়ংক্রিয় ভাবে নিবন্ধিত হবে এবং তা নেটওয়ার্কে সচল থাকবে।'

নিজের হ্যান্ডসেটের আইএমইআই নম্বর জানতে ডায়াল করুন: *#06#