আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ড পেয়েছেন- এ তথ্য জানিয়ে ভারত সরকারের প্রতি তাদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার রায়ের প্রতিক্রিয়ায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কোনো দেশ আশ্রয় দিলে তা ‘অবন্ধুসুলভ আচরণ’ ও ‘ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা’ হিসেবে বিবেচিত হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে।
আরো পড়ুন: