ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ২১:১৬

রাজধানীর ধানমন্ডিতে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। সোমবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় এবি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমন্ডি ২৭ নম্বরে ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিলবোর্ডের নিচের প্রধান সড়কে মোটরসাইকেলে এসে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। পেছন থেকে একটি পুলিশের গাড়ি ধাওয়া করেও তাদের ধরতে পারিনি।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লহ আল মামুন বলেন, 'আমি ধানমন্ডি ৩২-এর দিক থেকে আমাদের টহল টিমকে নির্দেশনা দিয়ে ফিরছিলাম। এ সময় ধানমন্ডি ২৭ এর এবি ব্যাংকের সামনে পর পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমি তাদের ধাওয়া করতে করতে ৮ নাম্বার রোড পর্যন্ত যাই। কিন্তু তারা বাইক নিয়ে পালিয়ে যায়। বিষয়টি কন্ট্রোলকে জানিয়েছি।'