শান্তিপূর্ণ নির্বাচন করতে সেনাবাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

শান্তিপূর্ণ নির্বাচন করতে সেনাবাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
ছবি: পিআইডি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ১৬:৪১

আপডেট: ১৯ নভেম্বর, ২০২৫ ১৭:২২

দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে সেনাবাহিনীর সহায়তা একান্ত ভাবে কামনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) অডিটোরিয়ামে আয়োজিত কোর্স-২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে ড. ইউনূস বলেন, ‘সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এই কারণে আমি তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করি।’

এবারের কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তানসহ বিশ্বের ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক অফিসার অংশগ্রহণ করেন। কোর্স সম্পন্নকারী অফিসাররা তাদের অর্জিত জ্ঞান ব্যক্তি ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যেকোনো সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
 
অনুষ্ঠানে সরকারের উপদেষ্টাবৃন্দ, মন্ত্রিপরিষদ সচিব এবং তিন বাহিনীর প্রধানসহ অন্যরা উপস্থিত ছিলেন।