রাজধানীর আফতাব নগরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের ক্যাম্পাস থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে দুই ভবনের মাঝের জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মুশফিকুজ্জামান (২২) ওই বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের আইন বিভাগের প্রথম বর্ষের ২য় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
পুলিশের ধারণা, নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে নিচে পড়েছেন। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, 'আমাদের কাছে বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ পাওয়ার সংবাদ আসে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।'
শিক্ষার্থীর মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, 'আমাদের কাছে এটা আত্মহত্যা মনে হচ্ছে। কারণ আমরা বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখেছি, ওই শিক্ষার্থী ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যান। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।'
এদিকে, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলায়েন্স অফ বাংলাদেশ (পুসাব) এর ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে- ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ড. ফরাশ উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থানে বিকেল ৪টার দিকে একটি মরদেহ দেখতে পাওয়া যায়। শিক্ষার্থীরা দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন।
পুসাবের অনুসন্ধানে জানা গেছে, ওই শিক্ষার্থী বিকেল ৩টা ১০ মিনিটে ক্লাসে অংশ নিয়ে কোনো এক কারণে বের হয়ে যান। এর কিছু সময় পরই তার মরদেহ উদ্ধার করা হয়।
আরো পড়ুন: