চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে একটি প্রাইভেটকার নিচের সড়কে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। আহত তিন জনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নগরের বন্দর থানার নিমতলা মোড়ে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কে এ ঘটনা ঘটে।
নিহত পথচারীর নাম শফিক (৫৪)। আহতদের পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা বলেন, প্রাইভেটকারটি বিমানবন্দরের দিক থেকে এক্সপ্রেসওয়ে ধরে আগ্রাবাদের দিকে যাচ্ছিল। নিমতলা মোড় অতিক্রম করার সময় সেটি রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশ বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুর রহমান বলেন, এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচের সড়কে পড়ে গেলে কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত এক পথচারীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরো পড়ুন: