রূপগঞ্জে ভূমিকম্পে নবজাতকের মৃত্যু

রূপগঞ্জে ভূমিকম্পে নবজাতকের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ১৭:২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় ওই নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত ফাতেমা (১) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভূমিকম্পের সময় ঘটনাস্থল হয়ে ভুলতা গাউছিয়া যাওয়ার সময় সড়কের পাশের দেয়াল ধসে নবজাতক ফাতেমা, তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নবজাতকের মৃত্যু হয়। পড়ে তারা দেয়ালের নিচ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেন। আহত অবস্থায় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। 

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, 'ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান।'