ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে রাজধানী ঢাকায় ঝুঁকিপূর্ণ বিবেচনায় ৩০০টি ছোট-বড় ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।
সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজউকের আয়োজনে ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
রাজউক চেয়ারম্যান বলেন, 'সমন্বিত ভাবে কাজ না করা গেলে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামলানো সম্ভব না। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানাই।'
যথাযথ নিয়ম মেনেই ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয় জানিয়ে তিনি বলেন, 'রাজউকে অর্থের বিনিময়ে কোনো কাজ হয় না।'
রাজউক কাউকে প্ল্যান করে দেয় না উল্লেখ করে রিয়াজুল ইসলাম বলেন, 'বাড়িওয়ালারাই ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে বাড়ির প্ল্যান করে রাজউকে জমা দেয় এই শর্তে যে, রাজউকের নিয়ম মোতাবেক করবেন। পরবর্তীতে তারা সেটা না মানলে জরিমানা কিংবা শাস্তি দিতে হলে সেই বাড়িওয়ালাদেরই দেওয়া উচিত। এর দায়ভার রাজউকের না।'
সিটি কর্পোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিস আলাদা ভাবে কাজ করায় সব বিশৃঙ্খল অবস্থায় আছে বলে জানান তিনি।
আরো পড়ুন: