২৭ নভেম্বর ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

২৭ নভেম্বর ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫ ১৯:৩৪

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে পূর্ণাঙ্গ আদালত (ফুল কোর্ট) সভা আহ্বান করেছেন।

সোমবার হাইকোর্ট বিভাগের উপ-রেজিস্ট্রার (প্রশাসন ও বিচারিক) মো. আতীকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘সভাটি বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হবে।’