পুলিশের জালে ধরা পরলো ৩ জুয়ারি

পুলিশের জালে ধরা পরলো ৩ জুয়ারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫ ১৮:৪৪

রাজবাড়ীর গোয়ালন্দে ছদ্দবেশে ফেরি থেকে পেশাদার জুয়াড়ি চক্রের তিন সদস্যকে আটক করেছে দৌলতদিয়া নৌপুলিশ। সেই সঙ্গে জুয়া খেলার সরঞ্জামাদি ও টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দৌলতদিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।

আটককৃতরা হলেন- মো. বাবু ফকির (৩২), মো. হাসান মন্ডল (৫০) এবং তারা ফকির (৩০)। তারা গোয়ালন্দ উপজেলার বাসিন্দা।

দৌলতদিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, 'বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছদ্দবেশে লুঙ্গি এবং সিভিল পোষাকে অবস্থান নিয়ে পাটুরিয়া-দৌলতদিয়া রুটের দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে অভিযান পরিচালনা করে। সে সময় জুয়ারি চক্রের তিন সদস্যের নিকট থেকে জুয়া খেলার তাস এবং নগদ টাকা জব্দ করা হয়।'

তিনি বলেন, 'দীর্ঘদিন ধরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে একটি চক্র জুয়ার ফাঁদে ফেলে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব লুটে নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে ছদ্দবেশ ধারণ করে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'