প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, 'বাউলদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।'
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, 'বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে।'
তিনি বলেন, 'মানিকগঞ্জের পুলিশ এই নির্দেশনা অনুযায়ী কাজ করছে। একইসঙ্গে অন্য দুই/এক জায়গায় যেখানেই হামলা হয়েছে সেই সব জায়গায় সাঁড়াশি অভিযান চলছে।'
সম্প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে মানিকগঞ্জ, ঠাকুরগাঁও ও খুলনায় হামলার শিকার হন বাউলরা।
আরো পড়ুন: