পুলিশের বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ২১ 

পুলিশের বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ২১ 
প্রতিকী ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫ ২১:১৪

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাজমুল (২৬), আরমান (৪০), রনি (৪৫), জহির ইকবাল ইকরাম (২৮), ওমর ফারুক (৪৫), বাবু (৫০), নাসির হালদার (২৬), আলম খান বেবি (২১), আসাদ (৪০), শামীম (৩২), শফিক (২৭), জাহাঙ্গীর (২২), ইব্রাহিম (২১), ফরিদ (২০), পিন্টু (২৭), সুজন (১৮), আব্দুর রহমান নয়ন (৩৬), মজিব (৩০), সুজন (২৮), শাওন (৩২) ও ফারুক (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ওই থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকালে তাদের নিকট থেকে ৯০ গ্রাম গাঁজা, ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ দুই হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।