দুদকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

দুদকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫ ২১:৩৭

আপডেট: ২৭ নভেম্বর, ২০২৫ ২১:৩৮

রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর এ ঘটনা ঘটে। 

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, 'এ ঘটনায় কেউ হতাহত হয়নি।'

তিনি বলেন, 'দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। যারা ঘটনা ঘটিয়েছেন তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।'