বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা রুশ রাষ্ট্রদূতের

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা রুশ রাষ্ট্রদূতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫ ১৬:৩১

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন ঢাকাস্থ রাশিয়ান রাষ্ট্রদূত।

রোববার বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুশ রাষ্ট্রদূত আলেকসান্দার ডি. খোজিনের পক্ষে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ফুলের তোড়া ও শুভেচ্ছাপত্র গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে পৌঁছে দেন।

চেয়ারপার্সনের পক্ষে তা গ্রহণ করেন তাঁর একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।