পটুয়াখালীর বাউফলে অন্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে পাঁচটি শিকার নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ করা হয়েছে। রোববার বেলা ১২টার দিকে বাউফল থানার সামনে অভিযান চালানো হয়।
জব্দকৃত মাছগুলোর মোট ওজন ৪৯৮ কেজি। যা প্রায় সাড়ে ১২ মণ।
জানা যায়, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী শাপলা পাতা মাছ শিকার, পরিবহন বা বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও চোরাচালানের মাধ্যমে ঢাকা থেকে বাউফলে এসব মাছ আনা হচ্ছিল বলে প্রশাসনের কাছে গোপন তথ্য পৌঁছায়।
উপজেলা বন কর্মকর্তা বদিউজ্জমান সোহাগ বলেন, 'গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি অন্তরা পরিবহনের একটি বাসে শিকার নিষিদ্ধ শাপলা পাতা মাছ আনা হচ্ছে। পরে অভিযান চালিয়ে তথ্যের সত্যতা পাই এবং মাছগুলো জব্দ করি। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
আরো পড়ুন: