রাজধানীতে বিভিন্ন অপরাধে বিশেষ অভিযান চালিয়ে নয় জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানার পুলিশ। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নয়ন (৩০), মো. রাব্বি হোসেন (২৮), মো. মাসুম মাতাব্বর (৪৬), মংলু (৫০), মো. শাহিন (২০), মো. রবিউল ইসলাম (২৮), মো. জামাল (৩০), রানা ওরফে রহমত (২০) ও মো. মানিক (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার এই থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ছয় রাউন্ড গুলি, একটি সামুরাই ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আরো পড়ুন: