সারাদেশে ১০৮৩ জন গ্রেপ্তার

সারাদেশে ১০৮৩ জন গ্রেপ্তার
প্রতিকী ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫ ২১:৫৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে এক হাজার ৮৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের অভিযানে মোট এক হাজার ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অভিযানে একটি শর্টগান, পাঁচটি বিদেশি পিস্তল, দুটি রিভলভার ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।