হবিগঞ্জের বাহুবলে ট্রাকচাপায় পিকআপচালকসহ দু'জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের পিকআপচালক আশরাফুল মুক্তাকিম (৩৫) এবং কিশোরগঞ্জের সবজি ব্যবসায়ী লিটন গাজী (৫৫)।
পুলিশ জানায়, সবজিবোঝাই একটি পিকআপ সিলেটের দিকে যাচ্ছিল। পথে মৌচাক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক পিকআপটিকে সামনে থেকে চাপা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপচালক নিহত হন। গুরুতর আহত অপর ব্যক্তিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের দেওয়ান বলেন, 'খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।'
আরো পড়ুন: