এভারকেয়ার হাসপাতালের কাছে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালিত হবে বৃহস্পতিবার

এভারকেয়ার হাসপাতালের কাছে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালিত হবে বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫ ১৪:৫৭

আপডেট: ৩ ডিসেম্বর, ২০২৫ ১৭:৫৯

বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) এর নিরাপত্তা প্রটোকলের আওতায় বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের কাছে দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে এই কর্মকাণ্ডকে কেন্দ্র করে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।