টাঙ্গাইলে অবৈধ ইট ভাটার চিমনি ধ্বংস

টাঙ্গাইলে অবৈধ ইট ভাটার চিমনি ধ্বংস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৫ ২১:৩৮

আপডেট: ৮ ডিসেম্বর, ২০২৫ ২১:৩৯

টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশ ছাড়পত্র না থাকায় ‘মেসার্স আইবিএল ব্রিকস’ নামের ইট ভাটার চিমনি স্থায়ী ভাবে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম।

তিনি বলেন, 'পরিবেশ ছাড়পত্র না থাকায় অবৈধ ভাবে গড়ে ওঠা উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা এলাকায় অবস্থিত মেসার্স আইবিএল ব্রিকসের কিলন চিমনি স্থায়ী ভাবে গুঁড়িয়ে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে এ ধরনের অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।'

এ সময় টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম, সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক বিল্পব কুমার সূত্রধরসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।