রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান প্রধান উপদেষ্টার

রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান প্রধান উপদেষ্টার
ছবি: পিআইডি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৫ ১৬:৪৮

আপডেট: ৯ ডিসেম্বর, ২০২৫ ১৬:৪৯

বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। 

‘আমিই রোকেয়া’ শিরোনামে এবারও সরকারি ভাবে পালিত হচ্ছে ‘রোকেয়া দিবস’। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

এ সময় মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। 

নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছর ৪ বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

তারা হলেন- নারী শিক্ষা গবেষণায় ড. রুভানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকারে ড. নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে ফুটবলার ঋতুপর্ণা চাকমা।

প্রধান উপদেষ্টা বলেন, 'বেগম রোকেয়া সমাজ বিনির্মাণের পাথেও। যে আদর্শে বেগম রোকেয়া আমাদের নিয়ে যেতে চেয়েছিলেন, পুরস্কারপ্রাপ্তরা সেই পথেই আমাদের নিয়ে যাবে।'