কক্সবাজারের টেকনাফে মিনি ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার হ্নীলা আলী খালী রাস্তার মাথা এলাকায় হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবছার।
নিহতরা হলেন- সিএনজি অটোরিকশাচালক হ্নীলা মৌলভীবাজার পূর্ব পাড়ার মো. সেলিমের ছেলে মো. ফারুক এবং টেকনাফ নাজিরপাড়ার ছৈয়দ নুরের ছেলে ইমান হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি নুরুল আবছার বলেন, 'হ্নীলা থেকে টেকনাফগামী একটি অটোরিকশাকে কক্সবাজারমুখী মাছবোঝাই একটি মিনি ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশার চালক মো. ফারুক ও যাত্রী মো. ইমান ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এ বিষয়ে তথ্য সংগ্রহ করে পরবর্তী আইনগত প্রক্রিয়া চালানো হচ্ছে।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, 'ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তদন্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
আরো পড়ুন: