গত ২৪ ঘন্টায় সারাদেশে (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২১ জন ডেঙ্গু রোগী।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪০১ জন। শনাক্ত রোগী বেড়ে ৯৮ হাজার ৭০৫ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় দু'জন ও বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন রয়েছেন।
গত একদিনে ডেঙ্গু আক্রান্ত ৪২১ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৭২ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩১ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২ জন ও রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২৮ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৬ হাজার ৭৬০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
আরো পড়ুন: