সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ১৭:২১

রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মৃত আফতাব উদ্দিন রিগান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান জানান, আমরা সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আমরা দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।

তিনি আরও জানান, আফতাব উদ্দিন ‘৩৫তম আউটসাইড ক্যাডেট-এসআই’-এর ট্রেনিং শেষে ২০১৭ সালে যোগদান করেন। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে ট্রেনিং করতে এসে এখানে ডরমেটরিতে ছিলেন।