গত ২৪ ঘন্টায় সারাদেশে (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪১১ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৪ জনে। আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ৪৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিন জনের দু'জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। অন্যজন ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে)।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪১১ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৯৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭০ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২০ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২১ জন এবং রংপুর বিভাগে দু'জন ও সিলেট বিভাগে ছয় জন রোগী রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৬ দশমিক ৯ শতাংশ এবং নারী ৩৩ দশমিক ১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৬৪ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে ছাড়পত্র পেল মোট ৯৭ হাজার ২৫৩ জন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু ছড়িয়েছে ৬৪ জেলায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
আরো পড়ুন: